ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ঈদ আনন্দ কেড়ে নিয়েছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ১৩০২ রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আক্রান্ত বহু মানুষের ঈদ আনন্দ মাটি। হিসাব মতে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত মারা গেছেন মোট ৪৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে একথা জানা গেছে। এদিকে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন। এবং ঢাকার বাইরে ৩৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৯০৬ জন। এর মধ্যে জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১০৩৬ এবং জুন মাসে এখনও পর্যন্ত ৫৮৮৪ জন।

মৃতদের মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং চলতি জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :