ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ৫১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ‘১৬তম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

বুধবার চট্টগ্রাম সেনানিবাসস্থ ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ও চৌকষ এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসাবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি

অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ‘প্রবীনতম রেজিমেন্ট’ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্যারেড স্কয়্যারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ইস্ট

বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল র্যাং ক ব্যাজ’ এ ভূষিত করেন। অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই রেজিমেন্টের বীর সেনানিরাই ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সম্মুখ সমরে অংশগ্রহণ করে দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও একনিষ্ঠ উদ্যোগের ফলশ্রুতিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হয়েছে আরও ১০টি ব্যাটালিয়ন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁরই দিক নির্দেশনায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সুসজ্জিত করা হয়েছে যুগোপযুগী ও সর্বাধুনিক

প্রযুক্তির এপিসি, যানবাহন, মিজাইল, ভারী অস্ত্র, গ্রাউন্ড সার্ভেইলেন্স রাডার, মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অবস্থিত ‘অজানা শহীদ সমাধি’ এ পুস্পস্তবক অর্পন করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এবং এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনী

প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং রেজিমেন্টের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় : ১০:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১