ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের ভোটগ্রহণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের ওপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে এ ভোটগ্রহণ চলছে।

‘পিস ইন দ্য মিডল ইস্ট ২’ শিরোনামের এই প্রস্তাব প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন ও ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়েছে। প্রস্তাবে জাতিসংঘ কমিশন অব ইনকোয়ারির সাম্প্রতিক রিপোর্ট গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে।

সর্বশেষ এক জরিপে দেখা গেছে, লেবার পার্টির ৭২ শতাংশ সমর্থক ইসরায়েলের ওপর সামরিক নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রস্তাবের পক্ষে লেবার এমপি রিচার্ড বারগন বলেন, আমরা শুধু শোক প্রকাশ নয়, বরং কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই গণহত্যা বন্ধ করতে হবে।

সম্প্রতি ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া চলতি মাসেই ইসরায়েলে অস্ত্র রফতানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য, যদিও কিছু গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ এর আওতার বাইরে রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :