ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেহরান দাবি করেছে, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে বানানো ‘লুকাস’ নামের নকল ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর এসব হামলার দায় ইরানের ওপর চাপিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে শাহেদ ড্রোনের মতো দেখতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে। এই ড্রোন দিয়ে বিভিন্ন দেশে হামলা চালিয়ে তা ইরানের সামরিক বাহিনীর ওপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি–তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ কয়েকটি প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা এই কৌশলেরই অংশ। এসব ঘটনার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপিয়ে আন্তর্জাতিক মহলে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের অপকৌশলের মূল উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর বৈধ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি তেহরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস, বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করা।

ইরান সতর্ক করে বলেছে, এ ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :