ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ইরানের দিকে আরও মার্কিন সামরিক বহর: চাপ ও সমঝোতার বার্তায় বাড়ছে উত্তেজনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৩৫৪ বার পড়া হয়েছে

ইরানের দিকে আরও মার্কিন সামরিক বহর: চাপ ও সমঝোতার বার্তায় বাড়ছে উত্তেজনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে আরও একটি মার্কিন সামরিক বহর বা ‘আর্মাডা’ দেশটির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, তেহরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে সম্মত হবে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় আয়োজিত এক জনসভায় ট্রাম্প বলেন, “আরেকটি সুন্দর আর্মাডা এখন সুন্দরভাবে ইরানের দিকে যাচ্ছে। দেখা যাক কী হয়। আশা করি তারা একটি চুক্তি করবে। প্রথমবারেই তাদের চুক্তি করা উচিত ছিল—তাহলে আজ তাদের একটি দেশ থাকত।”

এর একদিন আগে ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তবে ট্রাম্প যে নতুন ‘আর্মাডা’র কথা উল্লেখ করেছেন, সেটি ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ নাকি অন্য কোনো সামরিক বহর—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে ‘বড় নৌবহর’ মোতায়েনের পর ইরান পরিস্থিতি বর্তমানে ‘অনিশ্চিত পর্যায়ে’ রয়েছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, তেহরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে এই তথ্য প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের কাছাকাছি আমাদের একটি বিশাল নৌবহর রয়েছে। এটি ভেনেজুয়েলার চেয়েও বড়। তারা একটি চুক্তি করতে চায়—আমি তা জানি। তারা বহুবার ফোন করেছে। তারা কথা বলতে চায়।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট অবস্থান জানিয়ে বলেছে, বিদেশি যুদ্ধজাহাজের আগমন ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি কিংবা কূটনৈতিক নীতিতে কোনো পরিবর্তন আনবে না। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তেহরান জানায়, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অটল রয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক বার্তা আদান-প্রদানের এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যা যে কোনো সময় নতুন মোড় নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :