ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে সিইসি: কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে ইনশাআল্লাহ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে সিইসি: কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে ইনশাআল্লাহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ইউথ ভোটার অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দৃঢ় কণ্ঠে বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং সবার সহযোগিতায় একটি সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব।

অনুষ্ঠানে সিইসি ‘ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল’ নির্বাচনের ব্যাখ্যা তুলে ধরে বলেন, এমন নির্বাচনই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি-যেখানে সকল যোগ্য নাগরিক নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, ভোটগ্রহণ হবে জোর-জুলুম ও কারচুপিমুক্ত এবং ফলাফল হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। এই প্রক্রিয়াই জনগণের আস্থা অর্জন করে এবং গণতন্ত্রকে সুসংহত করে।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। তরুণদের সঙ্গে নিয়ে আমরা একটি স্মরণীয় নির্বাচন উপহার দিতে চাই। তিনি তরুণদের শুধু ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্যদের ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানান।

তরুণদের শক্তি, সৃজনশীলতা ও উদ্যমকে দেশের ভবিষ্যৎ গঠনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তোমাদের ক্রিয়েটিভিটি ও এনার্জি ছাড়া দেশ গড়া সম্ভব নয়। বিশাল তরুণ জনগোষ্ঠী আমাকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে।

সিইসি এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, যা গত ৫৪ বছরে হয়নি।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোটদান প্রক্রিয়ায় যুক্ত প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, যারা আগে ভোট দিতে পারতেন না, তাদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। কারাবন্দী ব্যক্তি, কনস্টিটুয়েন্সির বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করাও এ নির্বাচনের উল্লেখযোগ্য নতুনত্ব।

এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কথাও জানান সিইসি। তিনি বলেন, আমরা সাহসী পদক্ষেপ নিয়েছি। তোমাদের অংশগ্রহণ থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি পুনর্ব্যক্ত করেন, নির্বাচন নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। সবাইকে সাথে নিয়েই নির্বাচন হবে। যত উদ্বেগই থাকুক, সেগুলো ঝেড়ে ফেলে প্রস্তুতি নিন, আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দেব।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :