ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

ইউক্রেনের দুই জেনারেলকে হত্যার দাবি রাশিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সেই রেস্তোরাঁ ভবন ছবি: রয়টার্স

ভয়েস ডিজিটাল ডেস্ক

রাশিয়র প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করে যে, তারা  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির দুই জেনারেল ও ৫০ জন সেনা কর্মকর্তাকে হত্যার করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হালনাগাদ তথ্য অনুযায়ী ক্রামাতোরস্কে ২৭ জুনের হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর দুই জেনারেল ও ৫০ জনের মতো কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতর তালিকায় ভাড়াটে বিদেশি ২০ জন যোদ্ধা ও সামরিক উপদেষ্টাও রয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫৬তম পৃথক সাঁজোয়া পদাতিক ব্রিগেডের অস্থায়ী মোতায়েন কেন্দ্রে নিখুঁত এ হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনীগুলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. জেনারেল ইগর কোনাশেনকভ আরও দাবি করেন, হামলার সময় সেখানে সামরিক কর্মকর্তাদের ‘স্টাফ বৈঠক’ চলছিল।

চলতি সপ্তাহে ক্রামাতোরস্কে একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ হামলায় কয়েক ডজন আহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগ এসবিইউ’র বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ওই ঘটনায় রাশিয়ার কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে স্থানীয় এক বাসিন্দাকে সংস্থাটি গ্রেপ্তার করেছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, ওই হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকদের হত্যা করা।

তবে রাশিয়া এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। দেশটি জোর দিয়ে বলে আসছে, মস্কোর বাহিনীগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউক্রেনের দুই জেনারেলকে হত্যার দাবি রাশিয়ার

আপডেট সময় : ০৭:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩