ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আল-আকসায় প্রবেশে বাধা, রাস্তায় ঈদের জামাত, দখলদারির মধ্যেও ফিলিস্তিনিদের অদম্য ঈদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

আল-আকসায় প্রবেশে বাধা, রাস্তায় ঈদের জামাত, দখলদারির মধ্যেও ফিলিস্তিনিদের অদম্য ঈদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের দিনে আল-আকসা মসজিদ-এ নামাজ আদায়ে ফিলিস্তিনিদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি ভেতরে প্রবেশ করতে পারেননি।

ফলে বাধ্য হয়ে তারা প্রবেশদ্বার ও আশপাশের রাস্তায় ঈদের জামাত আদায় করেন।

প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হন, যেখানে তারা যতটা সম্ভব কাছে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন।

জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ এবং ‘ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ বলে উল্লেখ করেছে।

ওয়াফা সংবাদ সংস্থার ভাষ্য মতে, এটি নতুন করে ‘জুডাইজেশন’ বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং মসজিদটিকে তার ইসলামি ও ফিলিস্তিনি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার অংশ।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে টানা ২১ দিন ধরে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, গাজায়ও ধ্বংসস্তূপের মাঝেই ঈদ পালন করেছেন ফিলিস্তিনিরা। ক্ষতিগ্রস্ত মসজিদ ও খোলা জায়গায় তারা নামাজ আদায় করেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ১,২৪০টি মসজিদের মধ্যে এক হাজার ১০০টির বেশি ধ্বংস হয়ে গেছে।

ভয়াবহ মানবিক সংকটের মধ্যেও তারা ঈদের ধর্মীয় ঐতিহ্য ধরে রেখেছেন।

সূত্র আল জাজিরা

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :