ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা, নিহত বেড়ে ৪০

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা, নিহত বেড়ে ৪০

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের কান্দাহারের সীমান্তঘেঁষা শহর স্পিন বোলদাকে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৭০ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।

স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানান, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। হামলায় শহরের বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে গেছে। স্থানীয় হাজি বাহরাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, জীবনে এমন নির্মমতা দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী-শিশুদের ওপর বোমা ফেলেছে।

হামলার পাশাপাশি পাকিস্তানি স্থলবাহিনী শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকাগুলোতেও একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করে।

এর আগে দুই দেশের মধ্যে টানা সংঘাত চলছিল ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। চার দিনের সংঘর্ষের পর ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় আফগান ও পাকিস্তান সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর দুপুরে, আর তার পরপরই ঘটে এই ভয়াবহ বিমান হামলা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের মূলে রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও মদত দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ৯ অক্টোবর পাকিস্তানের বিমান হামলায় আফগান রাজধানী কাবুলে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ। তার পর থেকেই সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয় দুই দেশের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :