ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট ৯২ বছরের পল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট ৯২ বছরের পল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৯২ বছর বয়সী পল বিয়া অষ্টমবারের জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আবারও জাতীয় নির্বাচনে জয়ের মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘমেয়াদি এবং সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানের তকমা পেয়েছেন পল বিয়া। ১৯৮২ সালে ক্যামেরুনের ক্ষমতায় আসেন পল বিয়া। গত ৪৩ বছর ধরে শক্তিশালীভাবে দেশটির ক্ষমতা ধরে রেখেছেন তিনি।

১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার ঘোষণা করা হয়েছে।  এদিন দেশটির সাংবিধানিক কাউন্সিল দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে পল বিয়ার নাম ঘোষণা করা হয়েছে। ক্যামেরুনের সংবিধানিক পরিষদের তথ্য মতে, পল বিয়া নির্বাচনে ৫৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিরোধী প্রার্থী ইসা চিরোমা পেয়েছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট।

সাংবিধানিক কাউন্সিলের সভাপতি ক্লেমেন্ট আতাঙ্গানা বলেন, প্রার্থী বিয়া পলকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো।

এ বছর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা বাকারি। তিনি পল বিয়ার সরকারের একজন মুখপাত্র ছিলেন। এ বছরের শুরুতে বিয়ার সঙ্গে মতবিরোধের কারণে দল ছেড়ে দেন। নির্বাচনে পলের বিপক্ষে প্রচারাভিযান চালান যা বড় জনসমাগম এবং বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর সমর্থন পায়।

তবে ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগে রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই চিরোমা দাবি করেছেন যে, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট ৯২ বছরের পল

আপডেট সময় : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫