ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

অবৈধ গ্যাসসংযোগের অভিযোগে বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান ও সাবেক দুই উর্ধতন কর্মকর্তার যোগসাজশে গ্যাসের অবৈধ কারবার বেশ জমে ওঠেছিলো। কিন্তু শেষ পর্যন্ত দু’জনের হাতেই পড়লো হাতকড়া।

এদের একজন অবসরে গিয়ে বেশ ভালোই কাটাচ্ছিলেন। অপর জন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক। জালিয়াতি করে চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলের নামে অবৈধ গ্যাস সংযোগ এবং স্থানান্তরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন (দুদক)
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) বর্তমান ও সাবেক এই দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

তারা হচ্ছেন, কেজিডিসিএলের বর্তমান মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) মো. সরোয়ার হোসেন এবং সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমান।

বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ এলাকা থেকে মো. সরোয়ার হোসেন ও সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন লাভলু জানিয়েছেন, তাদের দুজনকে এদিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে হাকিম আশফাকুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক কর্মকর্তারা জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ স্থানান্তর ও নতুন সংযোগ দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে বুধবার মামলা করেন উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন।
এর পরই অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামের বৃহস্পতিবার।

এই দু’জন ছাড়াও কেজিডিসিএল এর সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম এবং সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে মামলায় আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ গ্যাসসংযোগের অভিযোগে বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১