ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

অনলাইনে পণ্য বিক্রি : অস্বাভাবিক অফারে উদ্বিগ্ন সরকার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনে পণ্য বিক্রির ‘অস্বাভাবিক অফার’ নিয়ে সরকার উদ্বিগ্ন। প্রচারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নজর রাখার নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ষষ্ঠ সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অনলাইন ব্যবসা নিয়ে আমরা উদ্বিগ্ন, এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, একটা ফ্রিজের দাম দেড় লাখ টাকা, কিন্তু অফার দেয়া হচ্ছে ৮০ হাজার কিংবা ৭৫ হাজার টাকায়ার।  হয়তো ১০-২০ জনকে দেওয়া হয়। কিন্তু ৫০০ মানুষ আবেদন করবে, তাদের বলবে অমুক দিন দেব। আমরা আশঙ্কা করছি, হয়তো সে গা ঢাকা দেবে। যেটা যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) করেছে।’

মন্ত্রী বলেন, ‘এটা আইন দিয়ে নিয়ন্ত্রণের জন্য আমরা আইন মন্ত্রকে বলেছি।  পুলিশ বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এমন অস্বাভাবিক অফার যারা দেয় তারা কারা? তাদের সুনির্দিষ্ট ডাটা রাখা, তারা যাতে টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে না পারে। অগ্রিম সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তারা যেন যাতে দেশ ছেড়ে যেতে না পারে।’

মোজাম্মেল হক বলেন, ‘অনেকে ২০ শতাংশ হারে সুদ দেয়ার কথা বলে। এরা হয়তো ২০০-৩০০ মানুষকে দেবে। বাকিটা নিয়ে গা ঢাকা দেবে। আমরা এটা আশঙ্কা করছি। এই ধরনের অস্বাভাবিক কথা বলে যারা বিজ্ঞাপন যারা  দেয়, পুলিশ যেন তাদের নজরদারিতে রাখে। সরকারি রেডিও-টেলিভিশনের মাধ্যমে আমরা এ বিষয়ে জনগণকেও সতর্ক করতে চাচ্ছি যে, এসব ফাঁদে পা দেবেন না।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত (ভার্চুয়ালি ও সশরীরে) ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনলাইনে পণ্য বিক্রি : অস্বাভাবিক অফারে উদ্বিগ্ন সরকার

আপডেট সময় : ০৭:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১