ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকি, অপরাধ ও অবৈধ অর্থনৈতিক তৎপরতা সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রক্রিয়া দ্রুততর হবে পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মধ্যে টাকা ফেরত পাবেন: গভর্নর মাঠে নামল না ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা শার্শা’র নাভারণে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘হাওয়া ভবন নামে খাওয়া ভবন বানিয়েছিল বিএনপি: কাদের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাওয়া ভবন নামে খাওয়া ভবন বানিয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। সোমবার সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে  মন্তব্য করেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো তাদের মেগা-প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক।

তিনি বলেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে।

তিনি বলেন, বিএনপি তাদের শাসনামলে দুর্নীতিতে বারবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কতিলক দেশকে পরিয়েছিলো, যা জনগণ এখনো ভুলে যায় নি।

অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করা বিএনপির লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেরা ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলো আর এখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ায়।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি স্পষ্ট ও কঠোর, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি,

তিনি বলেন, অপরদিকে বিএনপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণতো দূরের কথা গঠনতন্ত্র থেকে দুর্নীতিবাজদের অযোগ্যতা বিষয়ক ধারা বাতিল করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, সাহস থাকলে আপনাদের গঠনতন্ত্রে দুর্নীতিবিরোধী ৭ -ধারা ফিরিয়ে আনুন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবার সুযোগ পেলে জনগণের সম্পদ লুন্ঠনের অপেক্ষায় রয়েছে কিন্তু জনগণ বিএনপির এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দিবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘হাওয়া ভবন নামে খাওয়া ভবন বানিয়েছিল বিএনপি: কাদের

আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১