সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে কিশোরসহ নিহত ২ জন, আহত ৪জন
- আপডেট সময় : ০৬:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শনিবার দুপুরে ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪জন।
নিহতরা হচ্ছে, পাইকুরাটী ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হাবিবুর রহমান (২২) সে বাদশাগজ্ঞ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর ( স্বরস্বতিপুর) গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩)।
তাদের মধ্যে একজন হাবিবুর রহমান চকিয়াচাপুরের কিলাকান্দি ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তারা শনিবার দুপুর বেলা পৃথক স্থানে বজ্রপাতে নিহত হয় এবং আহতরা হলো, ইসলামপুর গ্রামের শিখামনি (২৫) স্বামী : লালাসাধু , জয়নাল হক (৩৫) পিতা: আব্দুল জব্বার এবং চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (২৫) ও অমর হোসেন (২০) ।
তাদের জরুরী ভাবে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে হাবিবুর রহমান ও রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং আহত শিখামনি ও জয়নাল হককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আব্দুল কাইয়ুম ও অমর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



















