ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করেছে সরকার : প্রধানমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

সীমান্ত জেলা রাজশাহীর অবস্থা নাজুক ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ছবি সংগ্রহ

দেশের সীমান্ত জেলা রাজশাহীর পরিস্থিতি নাজুক! এখানে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে সমান তালে। মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের।

এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন। এর মধ্যে ১৪৬ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। মৃত ৮ জন পজিটিভ ও ৯ জন উপসর্গে মারা যান।

হাসপাতালটির পরিচালক আরও জানান, মৃতদের রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২ ও নাটোরে ২ জন মারা যান। মৃতদের ৮ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ২১ থেকে ৩০ বয়সের ১ নারী, ৩১ থেকে ৪০ বয়সের ২ জন পুরুষ, ৪১ থেকে ৫০ বয়সে ৬ (পুরুষ ২, নারী ৪) জন, ৫১ থেকে ৬০ বয়সের ৩ (পুরুষ ২, নারী ১) জন ও ৬১ বছরের বেশি বয়সের ৮ (পুরুষ ৩, নারী ৫) জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩১, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৬, নওগাঁর ৩, পাবনার ৪ জন। এ সময় সুস্থ হয়েছেন ৩৪ জন।

শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩৫৭ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৩১ জন। শুক্রবার ভর্তি ছিলেন ৪২০ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভর্তি হওয়াদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬, নাটোরের ৩৩, নওগাঁর ৩৪, পাবনার ৯, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১, দিনাজপুরের ১ ও ঢাকার ১ জন রয়েছেন।

পরিচালক জানান, শুক্রবার রাজশাহীর দুই ল্যাবে ৫০১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৬২ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৯ দশমিক ৭২%।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্ত জেলা রাজশাহীর অবস্থা নাজুক ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১