ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সারকারের  দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত দাবিকে সামনে রেখে শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে পরিকল্পিত কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। তাদের দাবি, এই নির্বাচনী ষড়যন্ত্র-এর নেপথ্যে সরাসরি ভূমিকা ছিল সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের।

সাবেক উপদেষ্টাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, দেশি-বিদেশি শক্তির যোগসাজশে নির্বাচনকে একটি পূর্বনির্ধারিত ছকে পরিচালিত করা হয়েছে এবং জনগণের ভোটাধিকারকে উপেক্ষা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক উলামা সমাবেশে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

তিনি বলেন, নির্বাচনের নামে যে গভীর ষড়যন্ত্র সংঘটিত হয়েছে, তার রহস্য এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। কারা এই অপকর্মের নেপথ্যের কুশীলব-তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের দোহাই দিয়ে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে, যা গণতন্ত্রের প্রতি চরম অবমাননা এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক প্রহসন।

জামায়াত নেতারা হুঁশিয়ার করে বলেছেন, নির্বাচনের নামে এই ‘প্রহসন’ এবং জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে সত্য উন্মোচন করতে হবে, নচেৎ দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত

আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬