ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

ভারতকে ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদানকে মনে রাখা উচিত বলেও উল্লেখ করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবসে এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মানিক সাহা বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশে উড়ান পরিষেবা শীঘ্রই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি…এটা (ফ্লাইট চালু) নিশ্চিতভাবেই একদিন ঘটবে। ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না।

আমাদের সেনাবাহিনী কী ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ কী ধরনের সহায়তা করেছে তা তাদের বোঝা উচিত। এটা ভুলে গেলে চলবে না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি বারবার তাদের মনে করিয়ে দিতে চাইবো ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি … বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না।

জয়শঙ্কর বলেছিলেন, দিনশেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়। সেইভাবে এগোতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতকে ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪