ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি: দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পাহাড়ে বৈসুর প্রস্তুতি: গরাইয়া নাচে মাতোয়ারা ত্রিপুরাপাড়া ইরানের আঘাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকার্যকর শর্ত মেনে : হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৫ জাহাজ যেতে পারবে: ইরান জ্বালানিতে স্বস্তি: ১৫ এপ্রিল এলএনজি-এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও ৫ জাহাজ জুলাইযোদ্ধা : আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, কিন্তু তারা অমানুষ হয়ে গিয়েছিল জাতীয় কবির জন্মোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট গবেষণা গবেষণা : জলবায়ুঝুঁকিতে খুলনার কয়রার ৯৭ ভাগ পরিবার, বেশি ভুগছেন নারীরা

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাসহ গ্রেপ্তার ৩

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজত ইসলামের সহ-দপ্তর সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতা চালানোর অভিযোগে জেলা গোয়েন্দা শাখার একটি দল কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলারসহ দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হককে এবং অপর একটি টিম খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মদদপুষ্ট বেড়তলা মাদরাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুজনই তাণ্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়াও আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ  ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১৩ জন মারা যায়। এ ঘটনায় দায়ের মোট ৫৬টি মামলায় এখন পর্যন্ত ৫৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০১:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১