ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বোয়িং-অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

বোয়িং-অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাংলাদেশের বাজারে অ্যামাজন, বোয়িং, কোক, শেভরন ও টেলকোসহ বড় বড় মার্কিন কোম্পানি ব্যবসা করতে চায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, অ্যামাজন সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। আমরা সেন্টার ওয়্যারিং হাউস তৈরি করবো। তারা সেখান থেকে পণ্যগুলো সংগ্রহ করবে। এরপর আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিক্রি করবে।

তিনি আরো বলেন, যেসব মার্কিন কোম্পানি বাংলাদেশে অপারেট করে তারা যেন সহজে ব্যবসা করতে পারে, সেসব বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্যবসায় যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সেসব নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নতুন নতুন যেসব আমেরিকান কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, তারা কীভাবে বাংলাদেশের পণ্য এখানে যুক্ত করতে পারে এবং কীভাবে বাংলাদেশের মার্কেট এই গ্লোবাল সাপ্লাই চেইনে যুক্ত হতে পারে, এসব সুযোগ-সুবিধা আমাদের এখানে আসছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের ৯০ শতাংশ ব্যবসা গার্মেন্টসে। বৈঠকে গার্মেন্টসের কেউ ছিল না। তারা মূলত এ দেশের ই-কমার্স ইনফ্রাসট্রাকচার, ই-কমার্স বিজনেস থেকে শুরু করে এ দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছে। এখানে বোয়িং, শেভরন, টেলকো, মাস্টার কার্ড ও ভিসা কার্ডের প্রতিনিধিরা ছিল।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের নেগেটিভ কোনো আলোচনা হয়নি, সব পজিটিভ আলোচনা হয়েছে। আমরা একক কোনো কোম্পানির ব্যবসায়িক প্রমোশনের জন্য এখানে বসিনি। মার্কিন কোম্পানিগুলো আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার ইতিবাচক মনোভাব নিয়ে এসেছে। তাদের আসার মাধ্যমে আমাদের নতুন বাজার সম্প্রসারণ এবং নতুন কোম্পানি এ দেশে আসার পথ উন্মুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়িং-অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চায়

আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪