ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা : ভারতের প্রধানমন্ত্রী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ৩৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭১ পূর্ণ করে ৭২ এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তার জন্মদিন। এদিন সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের (এসসিও) ২১তম বৈঠকে চীন, পাকিস্তানের সামনেই

কট্টরপন্থা নিয়ে তোপ দাগলেন মোদি। পাশাপাশি নিজের ভাষণে এদিন আফগানিস্তান পরিস্থিতিও তুলে ধরেন তিনি। এই সম্মেলনের প্লেনারি সেশনে ভার্চুয়ালি বক্তব্য দেন মোদি।

এদিনের এসসিও বৈঠকে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পায়। পাশাপাশি সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, বহুস্তরীয় অর্থনৈতিক সহযোগিতা, মানুষের মধ্যে আদানপ্রদান এবং অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এদিন এসসিও-র বৈঠকে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তাদের উপস্থিতিতে এদিন মোদি বলেন, ‘এ মুহূর্তে বিশ্বের সামনে সব থেকে বড়

চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা। শান্তির পক্ষে কট্টরপন্থা বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানে ফের শান্তি ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক আলোচনা, সহযোগিতা, স্বচ্ছতাকে সামনে রেখেই সংযোগ স্থাপন সম্ভব।’

তিনি বলেন, ‘মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ বাড়াতে বদ্ধপরিকর ভারত।’

এসসিও-র নতুন সদস্য ইরানকে স্বাগত জানান মোদি। পাশাপাশি ‘ডায়লগ পার্টনার’ হিসেবে মিটে যোগ দেওয়া সৌদি আরব, মিশর এবং কাতারকেও স্বাগত জানান তিনি। মোদি বলেন, ‘২০তম

বার্ষীকিতে এসসিও-র ভবিষ্যত নিয়ে ভাবতে হবে আমাদের।’ পাকিস্তান, চীনের নাম করেই মোদির বার্তা, ‘সকল দেশের উচিত অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা। সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা : ভারতের প্রধানমন্ত্রী 

আপডেট সময় : ০৬:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১