ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুল-এর শিক্ষার্থীদের সঙ্গে এক আন্তরিক ও আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম)-এর কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি এ স্কুলে যান।

এর আগে তিনি বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে পাশেই অবস্থিত স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালে তিনি সস্নেহে তাদের অভিবাদনের জবাব দেন।

বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি মূল অনুষ্ঠান শেষে সরাসরি স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী স্কুলে প্রবেশ করে একাধিক শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন। শিশুদের সঙ্গে হাত মেলানো, খুনসুটি করা এবং তাদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় সময় কাটান তিনি।

বিশেষ করে দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে প্রবেশ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিশুরা নিজেদের আঁকা ছবি দেখায় এবং ভবিষ্যতে তারা কী হতে চায়, সে স্বপ্নের কথাও জানায়। শিশুদের সরলতা ও স্বতঃস্ফূর্ততায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাদের উৎসাহ দেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। কেউ অটোগ্রাফ নেয়, কেউ আবার তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এ দৃশ্য দেখে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গেও সংক্ষিপ্ত সময় কথা বলেন এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় ১৫ মিনিট অবস্থান শেষে তিনি স্কুল ত্যাগ করেন।

এর আগে বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্ষিপ্ত কিন্তু হৃদ্যতাপূর্ণ সফরটি শিক্ষার্থীদের মনে আনন্দের স্মৃতি হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র বিএসএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬