ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাতের নিস্তব্ধতা ভেঙে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে, ফুলের সুবাস আর অশ্রুসিক্ত চোখে ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি। ফাল্গুনের এই রাতে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমেছিলো মানুষের ঢল। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আবারও শপথ নেয় সর্বস্তরের মানুষ।

শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে চারপাশে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং হাইকোর্ট পেরিয়ে সচিবালয়ের দিকে চলে যাওয়া সড়ক।

দক্ষিণে চালখার পুল থেকে ঐতিহাসিক আমতলা-যেখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছিল পাকিস্তানি বাহিনী।

সালাম, বরকত, রফিক, জব্বারসহ শহীদদের রক্তে রঞ্জিত সেই স্মৃতি আজও জাতিকে আন্দোলিত করে।

শ্রদ্ধা জানাতে আসা এক বাবা-মেয়ের কথোপকথন যেন প্রজন্মের বার্তা তুলে ধরে। মেয়েটি বলে, একুশ কোনো আনুষ্ঠানিকতা নয়,  এটি জাতির আবেগ, বিবেক ও দায়িত্ববোধের প্রতীক। বাবা সম্মতিসূচক মাথা নেড়ে বলেন, একুশের চেতনাকে ধারণ করেই এগোতে হবে।

ভাষা আন্দোলনের সেই আত্মত্যাগই বপন করেছিল স্বাধীনতার বীজ, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের পথ রচনা করে। একুশ তাই বাঙালির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ

আপডেট সময় : ০১:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬