ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে এদিন বিকেল পাঁচটার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এ আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, এ মাসের মাঝামাঝি এবিপি লাইভে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মার একটি সাক্ষাৎকার সরকারের নজরে এসেছে।  সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।

বিশেষ করে কথিত পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তাঁর দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে কোনো ধরনের তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়।

যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত।

ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে, এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

এবিপি লাইভে হেমন্ত বিশ্ব শর্মাকে যখন জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশি উৎসের সন্দেহভাজন অনিবন্ধিত ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয় কি না, তার জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন।

তাই তাঁরা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না, তখন অন্ধকারের আড়ালে তাঁদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব

আপডেট সময় : ০৪:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬