ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি, ঢাকায় ৪০.৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৪১১ বার পড়া হয়েছে

ফাইল ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের বার্তা হচ্ছে, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা প্রতিদিনই বাড়বে এবং এ সপ্তাহেই ৪৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে। সেই সঙ্গে প্রচণ্ড থেকে প্রচণ্ডতর দাবদাহ দেখা দিতে পারে

অনলাইন ডেস্ক

অস্বাভাবিক তাপমাত্রায় রীতিমত ভয়াবহ রূপ নিয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে পা রাখছে না মানুষ। ৫৮ বছরের রেকর্ড ভেঙ্গে ঢাকায় তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

শনিবার বেলা ৩টায় নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না বেরুতে শহরের অলিগলি, গ্রাম-গঞ্জে মাইকিং করে সতর্ক করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২০১৪ সালে যশোরে তাপমাত্রা উঠেছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। ৯ বছর পরে ফের চুয়াডাঙ্গায় রেকর্ড করা হল একই তাপমাত্রা। দিনকয়েকের মধ্যে তাপপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না।

১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪২ ডিগ্রি সেলসিয়াস। ৫৮ বছরের মধ্যে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে ঢাকার আবহাওয়া অফিস। শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি। আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি, ঢাকায় ৪০.৪

আপডেট সময় : ০৭:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩