ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আর্মি ক্যাম্পে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনী প্রধান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ৩৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: আইএসপিআর

ঈদের শুভেচ্ছা বিনিময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , সেনাবাহিনী প্রধান ধূপশীল আর্মি ক্যাম্পে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রাঙ্গামাটির ধূপশীল সেনাক্যাম্প ও বান্দরবানের রুমা জোন সদরের সব সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

তিনি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি করোনা মহামারির কারণে সৃষ্ট চলমান সংকট মোকাবিলায় সব পদবির সেনাসদস্যকে সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং রুমা জোন সদরে সব সদস্যের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাঙ্গামাটি রিজিয়ন ও রুমা জোনের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আর্মি ক্যাম্পে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১