ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুকরণীয় দৃষ্টান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ৪৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এটি মহত্মের পরিচয়। মানুষের প্রতি ভালোবাসা কোন অসম্মানজনক কাজ নয়। বরং সমাজকে শিক্ষা দেওয়া। দেশের দায়িত্ববান কোন ব্যক্তি যখন মানবতার অনুকরণীয় দৃষ্টান দেখান, তখন সমাজের আর দশজন অনুপ্রাণিত হোন। এতে করে সমাজের মলিনতা দূর হয়। যেমনটি করলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঘটনাটা রাজশাহীর বাঘায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের শিকার হওয়া অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ভরণপোষণের দায়িত্ব নেওয়ার পর এবার ভূমিষ্ঠ শিশু রাসেলকে কোলে নিয়ে আর্শিবাদ করলেন পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার বাড়িতে গিয়ে তিনি এ আর্শিবাদ করেন।

অনুসন্ধানে জানা যায়, নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক মেলামেশা করেন প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম। এক পর্যায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আর এ খবরটি চোখে পড়ে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। তিনি অসহায় এই নারীর মেডিক্যাল চেকাপ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার শিশুর লালন-পালনসহ সকল কিছুর ব্যয় বহন করার প্রতিশ্রুতি দেন।

এদিকে গত ২৫ দিন পূর্বে আলোচিত নারীর পুত্র শিশু ভূমিষ্ঠ হয়। শিশুটির নাম রাখা হয় রাসেল। সেই রাসেলকে শুক্রবার রাতে কোলে নিয়ে আর্শিবাদ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর শিশুর মায়ের হাতে ফের নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সকল ইউপি চেয়ারম্যান ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুসহ সহযোগী সংগঠনের নেতারা।

বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা জানান, ভুক্তভোগী নারীর খবরটি শোনার পর আমি সেখানে ছুটে যাই এবং থানায় মামলা দেওয়ার ব্যবস্থা করি। এরপর বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ পড়ে ব্যথিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি তাৎক্ষনাৎ আমাকে ফোন করে ওই শিশুর দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুকরণীয় দৃষ্টান্ত

আপডেট সময় : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১