ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে

শিরীণ বেবী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী তুমি মুখ খোলো

নারী তুমি চিৎকার করো

তোমার সভ্যতা ভব‍্যতাই আজ তোমার গলার বেড়ী

কন্ঠ ছাড়ো জোরে।

তোমার সাথে হয়ে যাওয়া অন‍্যায়ের মুখোশ খোলো

লিপস্টিক পরা ঠোঁটকে কামনার বস্তু বানিয়ে রেখো না -দু’জোড়া ঠোঁট নেড়ে কথা বলা শেখো

নারী তুমি মিষ্টি কন্ঠী না হয়ে প্রয়োজনে বজ্রকণ্ঠী হও।

কাজল পরা চোখে কামনার আগুন না জ্বালিয়ে

অন‍্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার দীপ্তি জ্বালো

গলার হার বাজুবন্ধ দিয়ে অত‍্যচারকে শিকলে আটকে বন্দি করা রপ্ত কর

হাতের কাঁকনকে রিনিঝিনি বাজতে দিও না তাতে ঝংকার তোলো নির্যাতনের প্রতিবাদে

পায়ের ঘুঙুরে মন মাতানো নাচে মোহবিষ্ট করার মন্ত্র না শিখে অপরাধীর অন্তরে ভয়ের

সঞ্চার করো।

আঁধার কালো কেশ দুলিয়ে শান্তির পরশ বুলিয়ো না -মেঘের গুরু গম্ভীর ডাক ছেড়ে

চাবুকের সপাট আঘাত হানো ঐ কুতকুতে লোলুপ দৃষ্টির অমানুষগুলোর দন্ডে।

চিকন চিরল দাঁত ও নেলপলিশে সাজানো নখ দিয়ে আঁচড়ে খুবলে দিতে শিখো অসভ‍্য ইতর জানোয়ারদের

নারী তুমি প্রয়োজনে হতে শিখো হায়েনা।

নারী তুমি মা-মা মানেই সকল অত‍্যাচার সহ‍্য নয়-মা মানেই ভারবাহী গাধা নয়

মা মানেই সংসারের হাল টানা বলদ নয়

মা মানে সন্তান পালনে নিঃস্ব হওয়া নয়

মা মানে সবার মুখে খাবার তোলা নয়

মা মানেই ঘাম মোছার আঁচল নয়

মা মানে নিজের সুখ বিসর্জন দেয়া কামলা নয়

মা মানে বৃদ্ধা বয়সে অসহায় দ্বারে দ্বারে ফেরা নয়

মায়ের এই রূপ তুমি পাল্টে দিলেই আজকের নারী তার অধিকার ফিরে পাবে

তুমি নিজ গৃহে অধিকার আদায়ে সচেতন হও

নারী তুমি স্বভাবে পুরুষ হতে শেখো বিধবা হয়ে না-নিজের প্রয়োজনে

নারীর প্রতি অত‍্যাচারে নারীর পাশে দাঁড়াও

অন‍্যায়ের প্রতিবাদে সোচ্চার হও

অন‍্যায়কে প্রশ্রয় দিও না আঁচল তলে

তোমার আঁচল বিছিয়ে রাখ তোমাকে সম্মান করা মানুষের জন‍্য

ক্লান্ত শ্রান্ত সে মানুষগুলোর ঘাম মুছিয়ে দাও তোমার আঁচল ছায়ায়

তোমার সৌন্দর্য মায়া মমতা শুধুমাত্র অমানুষ নামের পুরুষের জন‍্য নয় -মানুষের জন‍্য

মানুষের জন‍্য তুমি মমতাময়ী নারী হয়ে জ্বলে ওঠো।

নারী মানে অধীনস্ত নয়

নারী মানে শুধু আকর্ষণের শরীর নয় –

নারী মানে ভারাক্রান্ত মন, অনাহারে ক্ষুধার্ত, ব‍্যথায় ব্যথিত , আঘাতে আঘাতে জর্জরিত, অপমানে অপমানিত, অধিকারহীন অত্যাচারিত নিপীড়িত এক প্রাণ।

নারী মানে ষষ্ঠ ইন্দ্রিয় সর্বস্ব মানুষ

নারী তুমি মানুষ হতে শেখো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’

আপডেট সময় : ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬