ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টোরিকশার ৫ যাত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। রবিবার   সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার পাখিবিল ও রূপচেঙ গ্রামের বাসিন্দা। এদের মধ্যে দুই শিশু, এক নারীসহ চারজন একই পরিবারের সদস্য। এরা হলেন জৈন্তাপুর উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৯), তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম (৭) ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।

নিহত অপরজন হলেন একই উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫)।

আর আহতরা হলেন রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) এবং জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। পথে জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে পৌঁছলে গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে উঠে যায়। এসময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি দস্তগীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ও চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক‍্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :