ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

টুইটারে মতামত প্রকাশ করে কারাগারে চীনা অ্যাক্টিভিস্ট ওয়াং আইঝং

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ২৮৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা নারী ওয়াং হেনান বলেন, নিঃসন্দেহে তার স্বামী একজন দেশপ্রেমিক। কিন্তু চীনের দক্ষিণাঞ্চলের শহর গুয়াংঝৌ কর্তৃপক্ষ তাকে কারাগারে আটকে রেখেছে। ওই অ্যাক্টিভিস্টের স্ত্রীর দাবি, তার স্বামী কোনো ধরনের অপরাধ করেননি, যার জন্য তাকে আটকে রাখা যায়।

৪৪ বছর বয়সী ওয়াং আইঝং ১০ বছর আগে সাউদার্ন স্ট্রিট মুভমেন্ট প্রতিষ্ঠায় সহায়তা করেন। সেই তাকে গত ২৮ মে আটক করে কারাগারে রাখা হয়।

ওয়াংয়ের পরিবার ও আইনজীবী বলছেন, তিয়ানহে জেলার একটি আটককেন্দ্রে রাখা হয়েছে ওয়াং আইঝং-কে। পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দেখা করতে দিচ্ছে না পুলিশ।

ওয়াংয়ের পারিবারিক এক বন্ধু জানান, ওয়াং এবং তার আইনজীবীকে গনমাধ্যমে কথা না বলার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরও বলেন, ইন্টারনেটে মন্তব্য দেওয়ার জন্য এবং বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের জন্য ওয়াংকে আটক করা হয়েছে বলে আটককেন্দ্রের পুলিশ ওয়াংকে জানিয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওয়াং আইঝংয়ের কার্যক্রম রাষ্ট্র ও সরকারের জন্য হুমকির।

অবশ্য ওয়াং হেনান দাবি করেছেন, তার স্বামী নির্দোষ এবং অত্যন্ত দেশপ্রেমিক।

জানা গেছে, চিকিৎসা সরঞ্জাম কম্পানিতে কাজ করতেন ওয়াং আইঝং। চীনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কথা বলেন তিনি।

অনলাইনে তার লেখালেখির কারণেই পুলিশের নজর পড়েছে। গত মাসের শুরুতে তাকে বাড়িতে থাকতে বলেছিল পুলিশ। কিন্তু তা সত্ত্বেও এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টুইটারে মতামত প্রকাশ করে কারাগারে চীনা অ্যাক্টিভিস্ট ওয়াং আইঝং

আপডেট সময় : ০১:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১