ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

জম্মুর আকাশে ফের পাকিস্তানি ড্রোন!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের একবার জম্মুর আকাশে দেখা মিলল ড্রোনের। ড্রোনটিকে উড়তে দেখা যায় সীমান্তে। জম্মুর আরনিয়া সেক্টরে সেটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ সদস্যরা। যার জেরে সীমান্ত পার করে পাকিস্তানে ফিরে যায় কোয়াডকপ্টারটি।

জম্মু সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ-এর আইজি এনএস জামওয়াল বলেন, “কোয়াডকপ্টারটি জিরো লাইন এবং সীমান্তের কাঁটা তারের বেড়ার মাঝের এাকায় উড়ছিল। তখন বিএসএফ সদস্যদের গুলিতে সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়।”

এদিকে এই ড্রোনটি কোন উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল, তার খোঁজ লাগাতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় তল্লাশি চালিয়ে নীরাপত্তাবাহিনী খোঁজার চেষ্টা করে যে কোনও অস্ত্র বা মাদক এপারে ফেলা হয়েছে কি না এই ড্রোনের মাধ্যমে। বিএসএফ-এর অনুমান, এই ড্রোনটি সম্ভবত গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল।

ভারতীয় সেনা বাহিনীর চৌকির ওপর নজরদারি চালাতে এটি ওড়ানো হয়েছিল পাকিস্তানের দিক থেকে। এই ঘটনার কয়েকদিন আগে জম্মুর বিমান বাহিনীর স্টেশনে পরপর দুটি বিস্ফোরণ ড্রোনের সাহায্যে ঘটানো হয়েছিল। এরপরও কালুচক এবং কুঞ্জওয়ানিতে অবস্থিত সেনা ঘাঁটির ওপরেও উড়তে দেখা যায় ড্রোন। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জম্মুর আকাশে ফের পাকিস্তানি ড্রোন!

আপডেট সময় : ০৬:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১