ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন

চীন নাখোশের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা টিকার দাম প্রকাশ করায় নাখোশ চীন। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চীনা টিকা কেনার বিষয়টি সম্প্রতি অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আকতার চীনা টিকার প্রতিডোজের দাম সাংবাদিকদের কাছে প্রকাশ করেন। এ খবর প্রকাশের পরই যত গন্ডোগোল।

কারণ এ সংবাদ প্রকাশের পরই নাখোশ হয়েছে চীন। এর জেরে অতিরিক্ত সচিব শাহিদা আকতারকে ওএসডি করা হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও চীনের নাখোশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। সে সময় বিদেশমন্ত্রী এও বলেছেন, বাংলাদেশ আর সস্তায় চীনা টিকা পাবে কিনা সন্দেহ।

বাজার দরে কিনতে হবে। বুধবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়ে বলেন, বিভিন্ন দেশ থেকে করোনা টিকা আনার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ১০ লাখ টিকা আসবে। কিন্তু অন্য টিকা কবে আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নন। আলোচনা চলছে।

জাহিদ মালেক বলেন, চীনা টিকার দামটি জনসমক্ষে বলে দেওয়ায় চীন একটু নারাজ হয়েছে। এতে টিকা পেতে দেরি হচ্ছে। না হলে আগেই টিকা পাওয়া যেত। আর কত দেরি হবে তা বুঝতে পারছেন না। তবে এ-সংক্রান্ত কাগজপত্র সই করে চীনে পাঠানো হয়েছে।

এখন তারা কত টিকা দিতে পারবে তার সময়সীমা জানাবেন। মন্ত্রী আশা করছেন এ মাসের মধ্যেই চীন বিষয়টি বাংলাদেমকে জানাবে। রাশিয়া থেকে টিকা আনার বিষয়েও আলাপ-আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আজও আলোচনা হয়েছে। টিকা কিনে আনার পাশাপাশি দেশে উৎপাদন নিয়েও কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীন নাখোশের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১