ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক ব্যবহারের অবসান চায় সরকার, আসছে নতুন এলিট ফোর্স রাতে মদের আসরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, সকালে ধৃত ৩ ধর্ষক ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার নির্ধারণ ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা চাঁদাবাজ সন্ত্রাসীদের  হত্যার ফরমান নিয়ে দিনযাপন করছেন, জুলাই যোদ্ধা আমিরুল সীমান্তে অবৈধ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ: মধ্যপ্রাচ্যে শক্তির নতুন বার্তা গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী পেট্রোবাংলার  চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া রাজীব মিস্ত্রি (৪৫) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী। তিনি হত্যা মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অবস্থানের খবর পেয়ে র‍্যাব-১২ ও র‍্যাব-৫ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজীবকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

এদিকে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন রাজীবকে দলের কর্মী বলে স্বীকার করে দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং তারা আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করবেন।

র‍্যাব সূত্রে জানা যায়, ১০ এপ্রিল পীর শামীম রেজার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। এর জেরে ১১ এপ্রিল ফিলিপনগরের ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় হামলা চালায় শতাধিক লোক।

হামলাকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলায় আরও তিনজন গুরুতর আহত হন।

ঘটনার দুই দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস-এর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬