ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িক স্থগিত যুগান্তকারী উদ্যোগ কৃষক কার্ড: যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তা বৈশ্বিক নিরাপত্তায় নতুন জোট: রাশিয়া-চীন একসঙ্গে ইস্টার্ন রিফাইনারি লো-ফিডে চালু, সরবরাহে প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি: আরও দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে: চিফ হুইপ কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইটে আগ্রহী হলে অবকাঠামো সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ চৈত্র সংক্রান্তি ও নববর্ষে ঐতিহ্যের বন্ধনে ভারত-বাংলাদেশ কৃষক কার্ড : ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে  কার্ডের  আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

আজ বুদ্ধ পূর্ণিমা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘অহিংস পরম ধর্ম’

আজ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে।

এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা।

এছাড়া গৌতমবুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধিলাভ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৈশাখী পূর্ণিমা।

বাংলাদেশে এদিন সরকারি ছুটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বাণীতে ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, মহামতি বুদ্ধ একটি সৌহার্দ ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। ‘অহিংস পরম ধর্ম’ বুদ্ধের এই অমিয় বাণী আজও সমাজে শান্তির জন্য সমভাবে প্রযোজ্য।

আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ, ধর্ম-বর্ণ-জাতিতে হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এদেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন।

এই দেশে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত আনন্দ ও প্রীতির মাধ্য দিয়ে উদ্যাপন করে থাকে। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। আমাদের এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ বুদ্ধ পূর্ণিমা

আপডেট সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১