ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ

৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের টিকাকরণ শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ২৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বেশিরভাগ অঞ্চলেই করোনার সংক্রমণ তলানিতে এসে ঠেকেছে। সে কারণে স্কুল খোলার জন্য উদ্যত হচ্ছে একাধিক রাজ্য। ইতিমধ্যেই হরিয়ানা, রাজস্থান-সহ বেশ কিছু রাজ্যে স্কুল খুলে গিয়েছে। পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গও।

প্রায় সব রাজ্যই অন্তত দেড় বছর পরে স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিতে শুরু করায়, এ বার শিক্ষকদের টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার।

আসছে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের মধ্যে সমস্ত শিক্ষককে টিকা দেওয়া নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। এই পরিকল্পনা রূপায়ণে কেন্দ্রীয় সরকার বাড়তি দু’কোটি প্রতিষেধক বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, রাজ্যগুলি যেমন প্রতিষেধক পায়, এই মাসেও তেমন সংখ্যক প্রতিষেধক তো পাবেই। উপরন্তু শিক্ষকদের জন্য ২ কোটি বাড়তি টিকা পাবে রাজ্যগুলি।

স্কুল খোলার পক্ষে সওয়াল এনকে অরোরার

শিক্ষকদের টিকাকরণ ও স্কুল খোলার পক্ষে সওয়াল করেছেন কোভিড টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান এনকে অরোরা। তাঁর মতে, ধাপে ধাপে স্কুল খোলার সময় এসেছে। তবে তার আগে পড়ুয়াদের বাবা-মা ও বাড়ির প্রাপ্তবয়স্কদের টিকাকরণ জরুরি।

সংবাদসংস্থা এএনআইকে অরোরা বলেছেন, শিশুদের গুরুতর সংক্রমণ হবে না। কোভিড তাদের মারাত্মক অসুস্থ করেও তুলবে না। তবে সেই সঙ্গে তিনি যোগ করেন, শিশুদের বাবা মায়েদের

পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষা, অশিক্ষককর্মী, বাসচালকদের টিকাকরণ জরুরি। এর ফলে শিশুরা একটা নিরাপদ বলয়ের মধ্যে থাকবে।

তবে শিক্ষকদের টিকা দেওয়ার ব্যাপারটি কেন্দ্র তদারকি করলেও তাদের বক্তব্য, স্কুল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যগুলিই নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের টিকাকরণ শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

আপডেট সময় : ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১