ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতি হয়ে থাকলেন দুই যন্ত্রশিল্পী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ৩৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উদ্দেশে গাড়িতে ওঠার আগ মুহূর্তে তোলা ছবি, যা আজ স্মৃতি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার প্রাক্কালে গ্রুপ ছবি তুলেছিলেন তারা। হাসোজ্জ্বল সেই ছবিটির দু’জন এখন স্মৃতি বহন করছে। ঢাকা থেকে ছয়সদস্যের সাংস্কৃতিক দলটি অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজার রওয়ানা দিয়েছিলেন। আনন্দঘন সেই অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না তাদের। এর আগেই শনিবার ভোরে চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাস ও লরির মধ্যে ঘটে যায় অপ্রত্যাশিত সংঘর্ষ। তাতে দুই যন্ত্রশিল্পী পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১) নিহত হন। বাকীরা চিতিৎসাধীন। এ ঘটনায় আহতরা হলেন, বিউটি খান, নন্দন চৌধুরী, পাপ্পু ও লুৎফর। নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড এবং পার্থ ড্রাম বাজাতেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসহাক ঘটনার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতরা সবাই একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। মিরসরাই সোনাপাহাড় এলাকায় পৌঁছালে একটি লরি ইউটার্ন করতে গিয়ে সামনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা শিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পার্থ প্রতীম মারা যান। এদিন ভোর ৫টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনা পাহাড় এলাকার ঘটনা।

এসআই মো. ইসহাক আরও জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় মাস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য গুরুতর জখম হানিফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতি হয়ে থাকলেন দুই যন্ত্রশিল্পী

আপডেট সময় : ০৩:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১