ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সাগরিকা জামালীর ‘নন্দিতা পদ্মা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নন্দিতা পদ্মা’

বিস্তীর্ণ বালুচর দীর্ঘ পদ্মার বুকে
জয়ী মরণের মতন বেড়ে ওঠে !
তবুও নদী পদ্মা ভালবাসে ওই
উত্তপ্ত মরু সম বালুরাশিকে !!
তারই বুকের অতলান্তিক জল
শোষণ করেও চিক্ চিক্ করে
হাসে উত্তপ্ত বালুরাশির কনা !
মাতৃ পদ্মা ভুলে যায় তার
শোষিত বুকের গভীর যন্ত্রণা !
জল হারালেও প্রাপ্তি তো কম নয় !
সান্ত্বনার বুকে মুখ লুকায় সে !
প্রতিদিন ভোর হয় গাঙচিল
আর বক্ শালিখের কলকাকলিতে-
ওদের কথায় দু:খ ভোলে পদ্মা ।
ঢেউ গুলি দোলে–পূর্ণিমায় প্লাবিত
বালুরাশির অপরুপ শুভ্রতা দেখে —
শীর্ণ হয়ে যাওয়া পদ্মা ছোট ছোট
ঢেউয়ের নি:শ্বাস বুকে নিয়ে
মরণজয়ী বালুরাশির সৌন্দর্যে
মুগ্ধ হতেই থাকে , শুধু হতেই থাকে !!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাগরিকা জামালীর ‘নন্দিতা পদ্মা’

আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

‘নন্দিতা পদ্মা’

বিস্তীর্ণ বালুচর দীর্ঘ পদ্মার বুকে
জয়ী মরণের মতন বেড়ে ওঠে !
তবুও নদী পদ্মা ভালবাসে ওই
উত্তপ্ত মরু সম বালুরাশিকে !!
তারই বুকের অতলান্তিক জল
শোষণ করেও চিক্ চিক্ করে
হাসে উত্তপ্ত বালুরাশির কনা !
মাতৃ পদ্মা ভুলে যায় তার
শোষিত বুকের গভীর যন্ত্রণা !
জল হারালেও প্রাপ্তি তো কম নয় !
সান্ত্বনার বুকে মুখ লুকায় সে !
প্রতিদিন ভোর হয় গাঙচিল
আর বক্ শালিখের কলকাকলিতে-
ওদের কথায় দু:খ ভোলে পদ্মা ।
ঢেউ গুলি দোলে–পূর্ণিমায় প্লাবিত
বালুরাশির অপরুপ শুভ্রতা দেখে —
শীর্ণ হয়ে যাওয়া পদ্মা ছোট ছোট
ঢেউয়ের নি:শ্বাস বুকে নিয়ে
মরণজয়ী বালুরাশির সৌন্দর্যে
মুগ্ধ হতেই থাকে , শুধু হতেই থাকে !!