ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা

ষড়যন্ত্রকে নসাৎ করেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : পানিসম্পদ উপমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ৬৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : ষড়যন্ত্রকে নসাৎ করেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিএনপি’র সকল ষড়যন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশকে পিছিয়ে দিতে পারবে না। শরীয়তপুরের নড়িয়ায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ কালে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম একথা বলেন। বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দুর্নীতির অভিযোগ এনে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, দেশের সকল দুর্যোগে মানবতার নেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থেকে সরকার ও আওয়ামী লীগ মানবতার সেবায় কাজ করছে।
অথচ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া আরেকটি রাজনৈতিক দল অর্থাৎ বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি কখনই জনগণের পাশে দাড়ায় না। কোভিড-১৯, আম্পান ও বন্যায় বিএনপির একজন নেতা কর্মীও জনগণের পাশে পাওয়া যায়নি। কিন্তু মানবতার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আওয়ামী লীগ অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফ বাঁধ এলাকার প্রায় ২০০ মিটার নদীভাঙ্গনের ঝুঁকিপূর্ণ জায়গার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে তিনি বন্যার্ত মানুষকে মনোবল না হারানোর আহবান জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দেন। নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবারসহ প্রায় ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
এসময় নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা উপস্থিত ছিলেন। এর আগে জাজিরা ও নড়িয়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেন, চিফ মনিটরিং কাজী তোফায়েল হোসেন, প্রধান প্রকৌশলী (নকশা) হারুন অর রশিদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ষড়যন্ত্রকে নসাৎ করেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০