ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রণালয় বরাবরে স্মারক লিপি দেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর উপজেলার ইলিশা রাজাপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান, কৃষিপণ্য পরিবহন স্বাভাবিক রাখা এবং মৎস্যজীবী জেলেদের নৌকা নিরাপদ স্থানে রাখার দাবিতে ইলিশারাজাপুর (মেঘনা সংলগ্ন) খাল পুনঃখনন আধুনিক জলকপাট স্থাপনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি শেষে ভোলার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।

সংগঠনটির তরফে জানানো হয়, ভোলা সদর উপজেলার ইলিশা রাজাপুর ইউনিয়ন বহুদিন ধরে তীব্র জলাবদ্ধতায় ভুগছে। দুই ইউনিয়নের সীমানায় অবস্থিত মেঘনা নদীসংলগ্ন খালটির মুখে বাঁধ দেওয়া হলেও সেখানে কার্যকর কোনো জলকপাট স্থাপন করা হয়নি।

ফলে বর্ষা মৌসুমে পানি স্বাভাবিকভাবে বের হতে না পেরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার শুষ্ক মৌসুমে খালটি পুরোপুরি শুকিয়ে যায়, যার কারণে কৃষি জনজীবনে নানামুখী সংকট দেখা দিচ্ছে।

কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি
কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি 

খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মৎস্যজীবী জেলেরা ঝড়বাদলের সময় নিরাপদ আশ্রয় পাচ্ছেন না।

ইলিশা ফেরিঘাটের পশ্চিম পাশে জেলেদের নৌকা রাখার একমাত্র আশ্রয়স্থল খালটি সিসি ব্লক নির্মাণের সময় অনেকাংশে ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে জেলেরা বাধ্য হয়ে সিসি ব্লকের গা ঘেঁষে কিংবা সরাসরি মেঘনা নদীতে নৌকা রাখছেন।

এতে সামান্য ঝড়বাতাসেই নৌকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেলেদের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং চুরিডাকাতির ঝুঁকিও বেড়ে গেছে।

এছাড়া খালটি অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই ইলিশা রাজাপুর এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বড় মৌসুমে সেচ সুবিধা না থাকায় কৃষকেরা উৎপাদনে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিচ্ছেন কৃষক ঐক্য পরিষদের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি

পরিস্থিতিতে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মৌলভীরহাট কামিল মাদরাসার পাশ দিয়ে এবং ফেরিঘাটের পাশ দিয়ে নৌকা চলাচল উপযোগী একটি আধুনিক জলকপাট স্থাপনসহ ইলিশারাজাপুর চ্যানেলের খালটি জরুরি ভিত্তিতে পুনঃখননের দাবি জানিয়েছে সংগঠনটি।

তাদের মতে, উদ্যোগ বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দূর হবে, কৃষিপণ্য পরিবহন স্বাভাবিক হবে, সেচ সুবিধা নিশ্চিত হবে এবং দুর্যোগের সময় জেলেরা তাদের নৌকা নিরাপদ স্থানে সরিয়ে রাখতে পারবেন। পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষিত হবে এবং চুরিডাকাতির ঝুঁকিও কমবে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী জানান, কৃষক জেলেদের অস্তিত্ব রক্ষা এবং তাদের জীবিকার একমাত্র অবলম্বন নৌকা নিরাপদ রাখার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচি শেষে ভোলার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান, ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

তিনি বলেন, কৃষি মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় বিষয়টি মানবিক বাস্তবতার আলোকে বিবেচনা করে দ্রুত খাল পুনঃখনন আধুনিক জলকপাট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি

আপডেট সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬