ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, খুব দ্রুত রাজধানীতে সক্রিয় চাঁদাবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি রাজধানীর যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে।

বইমেলার উদ্বোধনের দিন সোহরাওয়ার্দী উদ্যান-এ দায়িত্ব পালনরত কয়েকজন সদস্য বর্তমান পোশাক নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন।

তবে মন্ত্রী মনে করেন, শুধু পোশাক পরিবর্তন করলেই মানসিকতার পরিবর্তন হয় না। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার। জনমনে স্বস্তি ফিরিয়ে এনে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :