ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

লিবিয়ায় মাফিয়াদের কাছে বাংলাদেশি কিশোর বিক্রি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঠারো বছরের কিশোর সজীব মাতুব্বরকে ইতালিতে পাঠানোর কথা বলে বছর দুইয়েক আগে লিবিয়ায় নিয়ে গিয়ে মাফিয়াদের কাছে বেচে দেওয়া হয়।

সজীবের মা লাকী আক্তার সংবাদমাধ্যমকে জানান, লিবিয়ায় ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দেবার পরও মুক্তি মেলেনি সজিবের। ছেলে এখন নিখোঁজ।

অবশেষে মাদারীপুরের ডাসার থানায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মামলা করা হয়। ডাসার থানা পুলিশ সুজন সরদার ও রিক্তা আক্তারকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার এসব তথ্য জানিয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা করেন।

মামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় আসামীরা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লিবিয়ায় মাফিয়াদের কাছে বাংলাদেশি কিশোর বিক্রি

আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫