ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

রাখাইনে প্রদেশে বিদ্রোহী হামলায় মায়ানমার সেনার অন্তত ৮০ জওয়ান নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের অধিকাংশ এলাকা দখলের পাশাপাশি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জুন্টা সরাকারের বাহিনীর অন্তত ৮০ জন অফিসার এবং জওয়ানকে হত্যার দাবি করা হচ্ছে। প্রাণ বাঁচাতে বেশ কিছু সেনা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

বিদ্রোহী আরাকান আর্মি এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া লড়াইয়ে নিহত সেনাদের পাশাপাশি বিপুল অস্ত্র ও গোলাবারুদ দখলে নিয়েছে তারা। দখল করেছে রামরি দ্বীপের মূল শহর এবং আশপাশের সব গ্রামগুলি।

প্রসঙ্গত, মায়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী— ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’ নভেম্বর থেকে সে দেশের সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। অভিযানের পোশাকি নাম ‘অপারেশন ১০২৭’।

বিদ্রোহী তিন গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়্যান্স, গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’-এর সশস্ত্র বাহিনী ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ) এবং রাখাইন প্রদেশে সক্রিয় সশস্ত্র জনজাতি বাহিনী আরাকান আর্মি শনিবার রাত থেকে শুরু হওয়া হামলায় অংশ নেয় বলে মায়ানমারের নির্বাসিত গণতন্ত্রপন্থী সরকারের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাখাইনে প্রদেশে বিদ্রোহী হামলায় মায়ানমার সেনার অন্তত ৮০ জওয়ান নিহত

আপডেট সময় : ০৭:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪