ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা

মোংলা বন্দরে আসা পণ্যবাহী জাহাজের চীনা প্রকৌশলীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৬৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের মোংলা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের প্রধান প্রকৌশলী চীনা নাগরিক ফ্যান হংজি (৪৩) মারা গেছেন। জাহাজে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে বন্দরের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন এবং বরেন, ফ্যান হংজি (৪৩) চীনা নাগরিক। তিনি বুধবার রাত সোয়া ২টা নাগাদ মারা যান। মি. ফ্যান হংজি সিঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস নামের একটি বাণিজ্যিক জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। ফরিদদ্দিন আরও জাহান, বুধবার বেলা ১১টার দিকে ভারত থেকে এলপিজি গ্যাস নিয়ে আসা জাহাজটি বন্দরেন ফেয়ারওয়ে বয়ার বাইরে অবস্থান নেয়। সেখান তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তার এই অসুস্থতার খবর পান। এরপর জাহাজটিতে বন্দরের চিকিৎসক দল পাঠানো হয়। চিকিৎসকরা রাত ২টা ২০ মিনিটে ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইপিক সেন্ট কিটসের বাংলাদেশের শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যান হংজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় জাহাজের নিজস্ব চিকিৎসক দল তার চিকিৎসাসেবা দিতে থাকেন। জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে বন্দর চিকিৎসক দল জাহাজে পৌছে পরীক্ষা-নিরীক্ষার পর ফ্যাজ হংজিকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আকাশ পথে চলাচল স্বাভাবিক হলে তার মরদেহ চীনে পাঠানো হবে। তিনি সাত মাস ধরে এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোংলা বন্দরে আসা পণ্যবাহী জাহাজের চীনা প্রকৌশলীর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০