ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে উস্কানি চীন-তুরস্কের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ৩৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সেনা দিবসে ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে বলেছেন, ‘আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে সেনাবাহিনী।’ ভারতের এমন হুঁশিয়ারির মধ্যে পাকিস্তানের হাত শক্ত করতে বরাবরের মতোই এগিয়ে এসেছে দুই ‘বন্ধু দেশ’ চীন ও তুরস্ক বলে দাবি করছে ভারতীয় মিডিয়া।
বলা হয়েছে, বিশ্বব্যাপী আর্থিক আত্মসাৎ ও সন্ত্রাসবাদে অর্থ জোগানের ওপর নজরদারি চালানো এফএটিএফ-এর ধূসর তালিকার অন্তর্ভূক্ত রয়েছে পাকিস্তান। ক্রমেই তাদের উপর বেড়ে চলেছে আর্থিক ঋণের বোঝা। এরই মধ্যে অস্ত্র সাহায্য নিয়ে পায়ের নীচের জমি শক্ত করতে এগিয়ে এসেছে চীন ও তুরস্ক।

পাকিস্তানকে যুদ্ধে মদত দিতে চীন ইতিমধ্যেই উন্নত মানের দ্বিতীয় রণতরী প্রস্তুত করেছে। তুরস্কর ইস্তানবুলে পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ২০১৯ এর অক্টোবরেই প্রতিরক্ষা ক্ষেত্রে ইমরান খান সরকারের পাশে থাকার কথা ঘোষণা করে তুরস্ক। তাদের রণতরী পেলে লাভবান হবে পাকিস্তান। 

এদিকে, চীন পাকিস্তানের জন্য যে চারটি ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ প্রস্তুত করছে, গত আগস্টে সেগুলোর প্রথমটি তুলে দেওয়া হয়েছে। এই দুই দেশের সাহায্য পেলে কোণঠাসা অবস্থাতেও পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে হালে পানি পেতে পারে বলে মনে করছে ভারতের বিশেষজ্ঞ মহল। সূত্র : এবিপি আনন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে উস্কানি চীন-তুরস্কের

আপডেট সময় : ০৩:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১