এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শয্যাপাশে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করে মির্জা আব্বাসের সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি দ্রুত সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে।
উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস।
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।




















