ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

কৃষক ঐক্য ফাউন্ডেশন ঢাকা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন ঢাকা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন জেলা থেকে আগত কৃষক বন্ধুদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের কল্যাণে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক প্রতিনিধি ও সংগঠনের নেতারা দেশের কৃষি খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” স্লোগানটি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের বাস্তব উন্নয়নের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করছেন। নতুন সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায়, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত
ঢাকা জেলা কৃষক ঐক্য ফাউন্ডেশন শাখার উদ্যোগে ইফতার মাহফিল

বক্তারা বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন এবং প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকার ঋণ মওকুফ হবে, যা কৃষকদের জন্য একটি বড় স্বস্তির বিষয়।

অনুষ্ঠানে আসন্ন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণের উদ্যোগকেও স্বাগত জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, কৃষক কার্ড চালু হলে প্রকৃত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা সহজ হবে এবং তারা সরকারি বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে পেতে পারবেন।

ইফতার শেষে দেশের কৃষি খাতের উন্নতি, কৃষকদের কল্যাণ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আগত কৃষক প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা কৃষকদের উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতেও কৃষকের স্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত

আপডেট সময় : ১০:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬