ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি ঢাকা
  • আপডেট সময় : ০৫:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে

সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির এই ভাষণ অনুষ্ঠিত হয়, যেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। রাষ্ট্রপতি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর পুলিশ সংস্কার ও দক্ষতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকার ২৫-এর  ৯ ডিসেম্বর পুলিশ সংস্কার কমিশন গঠন করেছিল। বর্তমান সরকার পেশাদার, আধুনিক ও সেবাবান্ধব পুলিশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

ইতিমধ্যেই ২৫-এর ৭৯১ জনকে সাব-ইন্সপেক্টর, ৮,০১১ জনকে কনস্টেবল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ৩,৫৬০ জন সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আরও ৪,০০০ সাব-ইন্সপেক্টর ও ১০,০০০ কনস্টেবল নিয়োগ হবে, পাশাপাশি ১৮০ পুলিশ সার্জেন্টের শূন্যপদ পূর্ণ করা হবে।

রাষ্ট্রপতি বলেন,  দেশের নিরাপত্তা বৃদ্ধির জন্য পাঁচটি নতুন কারাগার চালু হয়েছে, ‘১৬১৯১’ কল সেন্টার ও ডিজিটাল বন্দি ব্যবস্থাপনা চালু হয়েছে। জুয়া, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ২০২৪ সালের আগস্টের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের পর নৌবাহিনী ও কোস্ট গার্ডও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাষ্ট্রপতি শেষ করেন, দেশের প্রতিটি নাগরিক যাতে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা বোধ করেন, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৫:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬