ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর দাবিতে রেললাইন অবরোধ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরনের দাবিতে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন রেলপথ অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একারণে ঢাকার সঙ্গে দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময় উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ৭টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন মাঝপথে বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ট্রেনযাত্রী।

সোমবার দুপুরে সোয়া ১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, সকাল ৯টা থেকে তারা রেলপথ অবরোধ করে রেখেছে।

পাকশী বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ৭৫৪ নাম্বার আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসটি টাঙ্গাইল থামিয়ে রাখা হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৮০৯ নাম্বার বুড়িমাড়ী এক্সপ্রেস মৌচাক রেলওয়ে স্টেশনে আটকে আছে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ৭৯২ নাম্বার বনলতা এক্সপ্রেস মহেরা স্টেশনে রয়েছে। ঢাকা থেকে আসা দিনাজপুরগামী ৭০৫ একতা এক্সপ্রেস জয়দেবপুর রেলস্টেশনে রয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৭ নাম্বার দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনে ও খুলনা থেকে ছেড়ে আসা ৭৬৩ নাম্বার চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর দাবিতে রেললাইন অবরোধ

আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫