ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বিশেষ সম্মাননা পেলেন আলোকিত তিন নারী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ৮২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তিন নারী পেলেন বিশেষ সম্মাননা। এদের অন্যতম হচ্ছে শিক্ষাবিদ, গবেষক, পরিবেশ সংগঠক, লেখক, সমাজচিন্তক এবং দ্য ওমেন ভয়েস’র সম্পাদক ড. বিরাজলক্ষী ঘোষ। অপরজন রবীন্দ্র সঙ্গীতে আত্মনিবেদিত শিল্পী ও সংগঠক ছন্দা দত্ত এবং বাংলাদেশের সমাজকর্মী ও সংগঠক জেসমিন সুলতানা পুষ্প। বলা যায় তাদের কর্মের মধ্য দিয়ে সমাজের মলিনতা দূর হয়।

ড. বিরাজলক্ষী ঘোষ : পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেশ লম্বা সময় ধরেই কলেজে শিক্ষকতা করে আসছেন। বর্তমানে তিনি একটি কলেজের প্রিন্সিপাল। শিক্ষকতার পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করে চলেছেন তিনি।  পরিবেশ বিষয়ক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। মানুষ গড়ার ঝান্ডা উড়িয়ে  থেমে থাকেননি তিনি। নিবেদিত হয়েছেন গবেষণা ও নারীদের সচেতনতায় নানামুখী উদ্যোগের সঙ্গে। নিজেকে জড়িয়ে নিয়েছেন   সংবামাধ্যমের সঙ্গেও। দ্য ওমেন ভয়েস নামক একটি অনলাইন পোর্টালও সম্পাদনা করছেন। আগামীতে তার একাধিক গবেষণামূলক বই প্রকাশের অপেক্ষায়।

ছন্দা দত্ত : সুরে সুরে যিনি সমাজের মলিনতা দূর করতে চান তিনি  ছন্দা দত্ত। আজীবন রবীন্দ্র সঙ্গীতের স্রোতস্বিনীতে ভেসে চলেছেন এই শিল্পী। একাধারে শিল্পী ও সংগঠক ছন্দা দত্ত জীবনভর রবীন্দ্র সঙ্গীতকে ধারণ করেই বাচতে চান । পশ্চিমবঙ্গের চন্দরনগরের বাসিন্দা ছন্দা দত্ত নিজের প্রতিষ্ঠানে অনেক বিদেশি শিক্ষার্থীরাও রবীন্দ্র সঙ্গীতে তালিম নিচ্ছেন। দীর্ঘদিন যাবৎ রবীন্দ্র সঙ্গীতকে ধারণ করেই এগিয়ে চলেছেন শিল্পী ছন্দা দত্ত।

জেসমিন সুলতানা পুষ্প: করোনাকালীন সময়ে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করেন তিনি। বিশেষ করে করোনার কারণে কৃষকদের ধানকাটা নিয়ে যখন শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে, তখন জেসমিন সুলতানা পুষ্প তার কর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিয়ে নজির সৃষ্টি করেছেন। তার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। তিনি এই উপজেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশেষ সম্মাননা পেলেন আলোকিত তিন নারী

আপডেট সময় : ১১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১