ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার-এর কবিতা বন লক্ষী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিতা 

সে নিঃশব্দে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যায়,
তার দু হাত গল্প জড়ো করতে থাকে
শরতের ঝরা পাতা বেছে বেছে ,
গাছগুলো বছরের পর বছর ধরে ফিসফিস করে
তার কানে কানে ।
সন্ধ্যার মতো পেলব,তার চোখ বলে
পৃথিবী যেমন আছে তেমন টা দেখো না,
কিন্তু যেমন হতে পারে-
সেই পূর্ণতার আলোকে দেখো
সে বাতাসের মত কথা বলে,
মৃদু, ধীরে..
এবং তার কথাগুলি আলতো ভাবে ছুঁয়ে যায়
তোমার হৃদয়ে বাসা বাঁধে,
সময়ের সাথে উন্মোচন করে
নদীর রহস্য,
কিভাবে নিপুণ মোচড়
নতুন পথ খোদাই করে
নিজেকে না হারিয়ে।
তুমি তার উত্তর চাও-
কিন্তু বিনিময়ে সে দেয়
স্মিত হাসি,
একটি জ্ঞাত হাসি
যা বলে
তুমি যা খুঁজে চলেছ
অনেক আগেই তা তোমায় খুঁজে নিয়েছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার-এর কবিতা বন লক্ষী

আপডেট সময় : ১০:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

কবিতা 

সে নিঃশব্দে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যায়,
তার দু হাত গল্প জড়ো করতে থাকে
শরতের ঝরা পাতা বেছে বেছে ,
গাছগুলো বছরের পর বছর ধরে ফিসফিস করে
তার কানে কানে ।
সন্ধ্যার মতো পেলব,তার চোখ বলে
পৃথিবী যেমন আছে তেমন টা দেখো না,
কিন্তু যেমন হতে পারে-
সেই পূর্ণতার আলোকে দেখো
সে বাতাসের মত কথা বলে,
মৃদু, ধীরে..
এবং তার কথাগুলি আলতো ভাবে ছুঁয়ে যায়
তোমার হৃদয়ে বাসা বাঁধে,
সময়ের সাথে উন্মোচন করে
নদীর রহস্য,
কিভাবে নিপুণ মোচড়
নতুন পথ খোদাই করে
নিজেকে না হারিয়ে।
তুমি তার উত্তর চাও-
কিন্তু বিনিময়ে সে দেয়
স্মিত হাসি,
একটি জ্ঞাত হাসি
যা বলে
তুমি যা খুঁজে চলেছ
অনেক আগেই তা তোমায় খুঁজে নিয়েছে।।