ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

বাংলাদেশে ৯৮ শতাংশই ডেল্টা ধরণের বিএসএমএমইউ উপাচার্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বাংলাদেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রকাশিত জিনোম সিকোয়েন্সিং ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

বৃহস্পতিবার জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষণার ফলাফলে এই তথ্য তুলে ধরেন।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য জানান, গবেষণায় মোট ৩০০ কোভিড পজিটিভ রোগীর ন্যাযোফ্যারিনজিয়াল সোয়াব স্যাম্পল থেকে নেক্সট জেনারেশন

সিকোয়েন্সিং’র মাধ্যমে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হয়। গবেষণায় অন্তর্ভুক্ত কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ।

সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে। একই সময়ে করোনায় নতুন আক্রান্তর সংখ্যা

দাঁড়িয়েছে ১২ হাজার ৭৪৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা হলো দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিয়েছে। এর আগে বুধবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪১ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৫ হাজার ৭৮৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কেউ শয্যা পাচ্ছে না। আর আইসিইউ শয্যা মিলছেই না। করোনা পরীক্ষা করাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না, পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে ৯৮ শতাংশই ডেল্টা ধরণের বিএসএমএমইউ উপাচার্য

আপডেট সময় : ০৭:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১